1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এক এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এক এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ

বিশেষ প্রতিনিধি, আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার

বগুড়ায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এক এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ওয়াদুদ হোসেন (৪৭)। তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মৃত ওসমান গনির পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা নং–১১, তারিখ–০৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রি., জিআর নং–৯৩২, ধারা–১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৪ দণ্ডবিধি এবং ৩/৫/৬ The Explosive Substances Act, 1908 এর অধীনে মামলা দায়ের করা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানা পুলিশ ও বগুড়া সদর থানা পুলিশের যৌথ অভিযানে মাঝিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com