1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জেডআরএফ নির্বাহী পরিচালক ডাঃ ফরহাদ হালিম ডোনার বগুড়া আগমন উপলক্ষে এম-ট্যাবের ফুলের শুভেচ্ছা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জেডআরএফ নির্বাহী পরিচালক ডাঃ ফরহাদ হালিম ডোনার বগুড়া আগমন উপলক্ষে এম-ট্যাবের ফুলের শুভেচ্ছা

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার

আগামী ১৮ই অক্টোবর জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় মেডিকেল ক্যাম্প করার প্রেক্ষিতে আজ বগুড়ার সফরে আসেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার স্যার।

বগুড়া গমন উপলক্ষে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

সেই সময় উপস্থিত ছিলেন বিএনপি’র মিডিয়া সেল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএমএ বগুড়া জেলা কমিটির আহবায়ক অধ্যাপক ডাঃ আজফারুল হাবিব রোজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, বিএমএ বগুড়া জেলার সদস্য সচিব ডা. এম. এ. ওয়াহেদ, ডাঃ আনিসুর রহমান, ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, ডাঃ রাশেদুল ইসলাম রনি, ডাঃ মোঃ মোসলে উদ্দিন হায়দার রাসেল, ডাঃ ফিরোজ লায়েল, ডাঃ মিজানুল হাসেম শাহীন, ডাঃ মো. আমিনুর রহমান হীরা, ডাঃ তাপস দাস, ডাঃ আব্দুল আলীম, ডাঃ সুলতান শরীফ মাহবুব, ও ডাঃ কাইয়ুম রাসেল।

মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম-ট্যাব) এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ডেন্টিস্ট মোঃ রিপন বিশ্বাস (তন্ময়), সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন (ডলার), দপ্তর সম্পাদক রিয়াদ আল মাহমুদ (রাজু), সদস্য মোঃ রবিউল ইসলাম, মোঃ ফিরোজ আহমেদ, মোঃ মেহেদী হাসান, মোঃ আব্দুর রশিদ প্রমুখ।।

আসন্ন ১৮ অক্টোবর জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বছর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বগুড়ায়।

এই উপলক্ষে গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের শহীদ জিয়া ডিগ্রি কলেজে হেলথ ক্যাম্পের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক ও জেডআরএফের পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com