1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাংস্কৃতিক জাগরণের ডাক নিয়ে পথে নামছে বিপ্লবী শিল্পীরা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাংস্কৃতিক জাগরণের ডাক নিয়ে পথে নামছে বিপ্লবী শিল্পীরা

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার

দেশের বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত রাখতে বিপ্লবী, বিদ্রোহী গান, গণসংগীত ও মা-মাটি-দেশ বিষয়ক কবিতা, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির মহড়া আয়োজন শুরু করতে চলেছে ‘বিপ্লবী শিল্পী সমাজ’।

আয়োজক সূত্রে জানা গেছে বিজয়ের মাস অগ্নিঝরা ডিসেম্বরকে সামনে রেখে এই মহড়াগুলো অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বর পর্যন্ত চলবে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। দেশের বিভিন্ন বিপ্লবী শিল্পী ও সংগঠনকে এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। তবে নিরাপত্তা জনিত কারণ বশত: মহড়ার সময়সূচি, স্থান ও অংশগ্রহণকারীদের নাম আপাতত অপ্রকাশিত রাখা হয়েছে।

বিপ্লবী শিল্পী সমাজের আহ্বায়ক মো: শোয়েব হোসেন বলেন—
“দেশের এই সময়ে শিল্পই হতে পারে জাতিকে একত্র করার শক্তি। আমরা চাই গান ও নাটকের মাধ্যমে মানুষ আবার মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে জাগ্রত হোক।”

সদস্য সচিব বিপ্লব চৌধুরী বলেন, “আমরা বিপ্লবী শিল্পীরা কণ্ঠে দেশপ্রেম, সুরে প্রতিবাদ ও অভিনয়ে মানবতার আলো ছড়িয়ে দিতে চাই। এই মহড়াগুলো বিজয়ের মাসে সাংস্কৃতিক জাগরণের অনুপ্রেরণা হয়ে উঠবে।”

আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক প্রভাবে জাগ্রত করে এক নতুন দেশপ্রেমিক সমাজ গড়াই তাদের মূল লক্ষ্য। এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো—

“দেশকে ভালোবাসার সুরে, সাহস ও প্রতিবাদের শিল্পে নতুন প্রজন্মকে জাগ্রত করা।”

আহবায়ক শোয়েব হোসেন সম্পর্কে আয়োজকরা আরও জানান– শোয়েব হোসেন একাধারে শিল্পী, সংগীত শিক্ষক,গবেষক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী। গণঅভ্যুত্থান-২০২৪ ও পরবর্তী বিভিষিকাময় মূহুর্তে জীবনবাজী রেখে বিপ্লবী শিল্পীদের একত্র করে প্রশাসনিক নিরাপত্তা ছাড়াই বিভিন্ন অপশক্তিধর হুমকীর মুখে বিপ্লবী সুরের প্রকাণ্ড ঝংকারে জাতীর দেশাত্নবোধ জাগ্রতকরনে অসামান্য অবদান তথা উদ্দীপনা-অনুপ্রেরণা যোগানোর যুগান্তকারী দেশপ্রেম ও সাহসিকতার ঘটনার সুনাম ও সফলতা নব প্রজন্মের জন্য অনুসরনীয় ও অনুকরণীয় হয়ে আছে। তার মতো দেশপ্রেমিক ও নির্ভিক আহবায়ক আমাদের গর্ব।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com