1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শজিমেক-হা নবনিযুক্ত উপ-পরিচালক ডা. মনজুরুল এ মোর্শেদের সঙ্গে জাতীয় মানবাধিকার সংগঠনের সৌজন্য সাক্ষাৎ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শজিমেক-হা নবনিযুক্ত উপ-পরিচালক ডা. মনজুরুল এ মোর্শেদের সঙ্গে জাতীয় মানবাধিকার সংগঠনের সৌজন্য সাক্ষাৎ

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নবনিযুক্ত উপ-পরিচালক ডা. মনজুরুল এ মোর্শেদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ।

সংগঠনের জেলা সভাপতি, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার এর নেতৃত্বে প্রতিনিধি দলটি এ সাক্ষাতে অংশ নেন।

সাক্ষাৎকালে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা, রোগীদের সার্বিক সেবা-সুবিধা, পরিবেশ ও সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। উপ-পরিচালক ডা. মনজুরুল এ মোর্শেদ সংগঠনের নেতৃবৃন্দদের মানবাধিকার ও স্বাস্থ্যসেবামুখী কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আলোচনায় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ হাফসা পারভীন, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা সানিয়া রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ফজলুল সাকিদার, কার্যনির্বাহী সদস্য মোঃ ফিরোজ হোসেন, মোঃ সাগর ও মোঃ আল মাসুদ প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com