1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় আর কে পরিবহনে স্কুলছাত্রীকে শ্লীলতাহানী ও ধর্ষণের চেষ্টায় ব্যর্থ ড্রাইভার সাকিব গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় আর কে পরিবহনে স্কুলছাত্রীকে শ্লীলতাহানী ও ধর্ষণের চেষ্টায় ব্যর্থ ড্রাইভার সাকিব গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, আলমাস ইসলাম সাগর
  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার

ভিকটিম (১৭), ১০ম শ্রেণীর ছাত্রী জামতৈল ধোপাকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় পিতা মোঃ হযরত আলী, সাং চরকুড়া, থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জ তার বন্ধু মোঃ আবু বক্কর (২০), কে নিয়ে গত সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে, সিরাজগঞ্জ জেলা কড্ডারমোড় থেকে আর কে ট্রাভেলস পরিবহনে যাহার রেজি নং ঢাকা মেট্রো-ব ২৭৩১ বগুড়ার উদ্দেশ্যে রওনা দেয়।

একই দিন দুপুরে শাজাহানপুর উপজেলা বনানী হক তেল পাম্পের সামনে বাস থামিয়ে অন্যান্য যাত্রীদের নামিয়ে দেওয়ার পরে, ড্রাইভার মোঃ সোহাইল হাসান সাকিব (২৬), পিতা মোঃ তোজাম্মেল হক, সাং জয়ন্তীবাড়ী, শাজাহানপুর, বগুড়া। ভিকটিম ও তার বন্ধুকে বাসের ভিতর আটকে রেখে ভিকটিমের নিকট থেকে ১,৫০,০০০/- হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে, ভিকটিমকে অনৈতিক কাজের প্রস্তাব দেয়।
ভিকটিম টাকা না দিতে পারলে মোঃ সোহাইল হাসান সাকিব ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতরস্থানে হাত দিয়ে ভিকটিমকে ছেরে দেয়।

উক্ত ঘটনাটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেলে তাৎক্ষণিকভাবে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে, টাঙ্গাইল এলেঙ্গা এলাকা থেকে লম্পট কূ-রুচিশীল ড্রাইভার মোঃ সোহাইল হাসান সাকিবকে গ্রেফতার করে, শাজাহানপুর থানায় হস্তান্তর করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com