1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাজাপুরে দারুল উলুম ওমর হালিমা হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাজাপুরে দারুল উলুম ওমর হালিমা হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২১০ বার

বগুড়ার সাজাপুর উত্তরপাড়া দারুল উলুম ওমর হালিমা হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ফজলু সাকিদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে মাদ্রাসার মহাতামিম হাফেজ গোলাম জাকারিয়ার সঙ্গে সার্বিক আলাপ-আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় এতিমখানার ৫৫ জন ছাত্রের আবাসন, খাদ্য, চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষার মান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা শেষে সংগঠনের পক্ষ থেকে উক্ত এতিমখানাকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সম্মানিত সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com