1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শেরপু‌রে নেশার টাকা না পেয়ে আপন দাদাকে হত্যা করলো নাতি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শেরপু‌রে নেশার টাকা না পেয়ে আপন দাদাকে হত্যা করলো নাতি

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার

বগুড়ার শেরপু‌রে নেশার টাকা না পেয়ে আপন দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন নাতি। রোববার (১৯ অক্টোবর ) সকাল ৮টার দিকে উপ‌জেলার ভবানীপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাবান আলী ফকির (৬৫) চণ্ডীপুর গ্রা‌মের মৃত নবির আলী ফকিরের ছেলে। অভিযুক্ত নাতি একই এলাকার আশিক হোসেন রানা (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিক হোসেন রানা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হিসেবে পরিচিত। পরিবারের কাছে জোর ক‌রে টাকা নি‌য়ে নেশা কর‌ে বেড়াতেন। আজ সকালেও সে তার দাদা সাবান আলী ফকিরের কাছে টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় আশিক ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আশিক লাঠি দিয়ে তার দাদা‌র মাথায় আঘাত করে।

এতে সাবান আলী ফকির ঘটনাস্থলেই মারা যান। পরে দাদার মৃত্যু দেখে আশিক হোসেন রানা নিজেই শেরপুর থানায় এসে আত্মসমর্পন করেন।

‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে শেরপুর থানার ও‌সি এস এম মঈনুদ্দিন বলেন, আশিক হোসেন রানা নেশা করতে করতে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবার মামলা কর‌লে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com