
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝজর ও বিলচাপড়ি গ্রামে গত শনিবার দিবাগত রাতে ২টি বাড়ী থেকে ৮টি গরু চুরি হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর ধাওয়া চোরেরা একটি পিকআপ ভ্যানে তোলা ৪টি গরু নিয়ে পালিয়ে যায়, ৪টি গরু উদ্ধার।
রবিবার সকালে ২টি গরু স্থানীয়রা উদ্ধার করেছে।
গত শনিবার দিবাগত রাতে খামারকান্দী ইউনিয়নের ঝজর বিলচাপড়ি গ্রামের বয়তুল্লার শেখের ছেলে হবিন শেখের বাড়ি থেকে ৪টি ও আয়েজ উদ্দিনের বাড়ি থেকে ৪টি গরু চুরি হয়। ৮টি গরু চুরি করে পিকআপ ভ্যানে তোলার সময় স্থানীয় এলাকাবাসী টের পেয়ে চোরদেরকে ধাওয়া দিলে, চোরেরা ৪টি গরু রেখে পিকআপ ভ্যানে তোলা ৪টি গরু নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
চোরদেরকে ধাওয়া দিলে ৪টি গরুর মধ্যে ২টি গরু রাতেই উদ্ধার হয়। গতকাল সকাল ৮ টায় বিলচাপড়ি বিলের মধ্য থেকে আরো ২টি গরু উদ্ধার করা হয়। তবে পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়া ৪টি গরুর এখনো খোঁজ মেলেনি।
এলাকাবাসী আয়েজ, লালন, লিটন চুরির ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সম্প্রতি এই এলাকায় গরু চুরির বেড়েই চলেছে। কৃষকরা তাদের গবাদি পশু নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ সুপারের সু-দৃষ্টি কামনা করেন।
গরু চুরি হয়ে যাওয়ার পর শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ পর্যন্ত চুরি হওয়া গরু কিংবা চোর দলকে গ্রেফতার করতে পারেনি।