1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ভৈরব ক্যাম্প কর্তৃক ৫৮০০ (পাঁচ হাজার আটশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ মাদক কারবারি গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ভৈরব ক্যাম্প কর্তৃক ৫৮০০ (পাঁচ হাজার আটশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ মাদক কারবারি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার

র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২১ অক্টোবর ২০২৫খ্রিঃ রাত অনুমান ০১:০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর চেকপোষ্ট স্থাপন করে। উক্ত চেকপোষ্টে তল্লাশী করাকালীন সিলেট হতে ছেড়ে আসা ০১ টি সাদা রঙের মাইক্রোবাসকে থামার সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ধৃত মাদককারবারী ১। মোঃ মিজানুর রহমান (৩১) এবং ২। রতন বর্মন (২৬), উভয় জেলা- সুনামগঞ্জ’দ্বয় পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত মাদক কারবারিদের হেফাজত হতে ৫৮০০ (পাঁচ হাজার আটশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ০১টি সাদা রঙের মাইক্রোবাস, ০৩ টি মোবাইল ফোন ও ক্রয়/বিক্রয়ের নগদ ১০,৮৩০/- টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক অবৈধ বাজার মূল্য ১৭,৪০,০০০/- (সতেরো লক্ষ চল্লিশ হাজার) টাকা।

ধৃত মাদক কারবারীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কিশোরগঞ্জ জেলার ভৈবর থানায় আসামীসহ আলামত হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com