
সাইবার নিরাপত্তা আইনের মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাকিব খানকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহরের নারুলী এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
গ্রে’প্তার শাকিব খান শহরের নারুলী এলাকার ফরহাদ খানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির।
বগুড়া জেলা শাখার গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক শাহরিয়ার জুহিন বলেন, সাকিবকে পুলিশ গ্রেফতার করেছে—এমন খবর শুনেছি। তবে বিস্তারিত এখনও জানতে পারিনি।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর বলেন, সাকিব খানের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।