
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বর্তমানে হাসপাতালে ভর্তি হয়েছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি নিয়মিত চিকিৎসা এবং পর্যবেক্ষণের জন্য ভর্তি আছেন। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার দুপুরে একটি বার্তায় উল্লেখ করেছেন যে, চিকিৎসা ফলোআপের অংশ হিসেবে তিনি হাসপাতালে আছেন এবং তিনি স্বাভাবিক অবস্থায় আছেন। ডা. তাহের তাঁর সুস্থতার জন্য দেশের জনগণের নিকট দোয়া চেয়েছেন।