1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মুয়াজ্জিনকে মারধর করায় মসজিদ কমিটি থেকে বহিষ্কার বিএনপি নেতা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মুয়াজ্জিনকে মারধর করায় মসজিদ কমিটি থেকে বহিষ্কার বিএনপি নেতা

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুয়াজ্জিনকে মারধরের ঘটনায় মসজিদ কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে এক বিএনপি নেতাকে। বহিষ্কার জয়নাল চৌধুরী শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক। মঙ্গলবার সকাল ১১টায় শ্রীমঙ্গল থানা জামে মসজিদ কমিটির জরুরি বৈঠকে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সোমবার জোহর নামাজের পর মসজিদের ভেতরে মুয়াজ্জিন আব্দুল লতিফের গায়ে হাত তোলেন ও বিভিন্নভাবে লাঞ্ছিত করেন জয়নাল চৌধুরী। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুসল্লি, ইমাম সংগঠন ও সর্বস্তরের মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বাদ জোহর নামাজের পর মুুসল্লিদের সামনে প্রকাশ্যে জয়নাল চৌধুরীকে ক্ষমা চান।

নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠলে মসজিদ কমিটি জানায়, আজকের বৈঠকে অভিযুক্ত জয়নাল চৌধুরীকে বহিষ্কার করা হয়। এ ধরনের আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির নেতা মো. মহসিন মিয়া মধু, মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, উপদেষ্টা মো. ইয়াকুব আলী ও নুরে আলম সিদ্দিকী, খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামীসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com