1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হুমকির পর নিখোঁজ সেই খতিবকে পাওয়া গেল শিকল বাঁধা অবস্থায় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হুমকির পর নিখোঁজ সেই খতিবকে পাওয়া গেল শিকল বাঁধা অবস্থায়

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার

 

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টিএনটি বাজার জামে মসজিদের খতিব আলহাজ ক্বারি মুফতি মহিবুল্লাহ মিয়াজী নিখোঁজের এক দিন পর পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল পৌনে ৭টার পঞ্চগড়ের তেঁতুলিয়া থানাধীন হেলিপ্যাড বাজার এলাকায় শিকল বাঁধা অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে তেঁতুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

জানা গেছে, বুধবার (২২ অক্টোবর) সকাল আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে তিনি টঙ্গী পূর্ব থানার টিএনটি বাজার জামে মসজিদ সংলগ্ন বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সন্ধ্যার পর তার নিখোঁজ হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ইসলামী সংগঠন, আলেম-ওলামা ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং দ্রুত তার সন্ধান দাবি ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজী কয়েকদিন ধরে উড়োচিঠির মাধ্যমে হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর বুধবার রাতে স্থানীয় আলেম-ওলামারা টঙ্গী পূর্ব থানায় যোগাযোগ করলে ওসি অহিদুজ্জামান ঘটনাস্থলে পুলিশ পাঠান এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com