1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নাটোরে গোডাউনে মিলল ১৩ টন গুলির খোসা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নাটোরে গোডাউনে মিলল ১৩ টন গুলির খোসা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের একটি গোডাউনে মজুদ প্রায় সাড়ে ১৩ টন গুলির খোসা নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য তৈরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি যাচাই বাছাই করছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আহম্মদপুর বাজারের ব্যবসায়ী সিহাব উদ্দিনের মালিকানাধীন বাবা-মায়ের দোয়া এন্টারপ্রাইজের একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ব্যবসায়ী শিহাব উদ্দিনের দাবি রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে স্ক্র্যাব হিসেবে এক ব্যবসায়ী নিলামে গুলির খোসা ক্রয় করেন। সেখান থেকে প্রায় সাড়ে ১৩ টন খোসা ৪০ টাকা কেজি দরে ক্রয় করেন তিনি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, ওখানে গুলির খোসা মজুদ রয়েছে। ব্যবসায়ীর কাছে থাকা গুলির খোসা ক্রয় সংক্রান্ত কাগজপত্র যাচাই বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com