
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ হাসপাতাল বিমানবন্দর পুনরায় চালু ইপিজেড পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের চৌরাস্তা এলাকায় নাগরিক উন্নয়ন ফোরাম ঠাকুরগাঁও এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময়ে উন্নয়ন ফোরাম এর সভাপতি সত্য প্রসাদ ঘোষ নন্দনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্যরা।
মানববন্ধন কর্মসুচিতে জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ একাত্বতা প্রকাশ করেন। সেখানে বক্তারা বলেন যে দাবিগুলো তুলে ধরা হয়েছে সেগুলো বাস্তবায়ন হলে জেলার মানুষের যেমন কর্মসংস্থান হবে তেমনি ভোগান্তি থেকে বেরিয়ে আসতে পারবে সাধারণ মানুষ।