1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আওয়ামী সরকার পতনের পর স্কুল নির্বাচনে আলোচনায় শামছু উদ্দিন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আওয়ামী সরকার পতনের পর স্কুল নির্বাচনে আলোচনায় শামছু উদ্দিন

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার

আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথমবার সুনামগঞ্জে কোনো আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে নির্বাচনে অংশ নিচ্ছেন। কোরবাননগর ইউনিয়ন পরিষদের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মো. শামছু উদ্দিন এবার হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশ নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সূত্রে জানা যায়, ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর সুনামগঞ্জের বহু নেতাকর্মী আত্মগোপনে চলে যান বা বিদেশে পাড়ি জমান। কেউ কেউ ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিও হন। এ পরিস্থিতিতে দীর্ঘদিন নীরব থাকা আওয়ামী নেতাদের মধ্যে শামছু উদ্দিনই প্রথম প্রকাশ্যে নির্বাচনী কার্যক্রমে নেমেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে তিনি একটি বই লাইব্রেরির এজেন্ট হিসেবে কাজ করছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নিজের পরিচিতি পুনরুদ্ধারের কৌশল হিসেবেই তিনি স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থী হয়েছেন বলে জানা গেছে।

এ খবর ছড়িয়ে পড়তেই শহরজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা ও বিতর্ক। শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনসান মিঞা বলেন, “আমি শিক্ষার্থীদের পাঠদানে ব্যস্ত। কে কোন দলের তা আমার বিষয় নয়। সকল অভিভাবক আমার কাছে সমান। নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রিজাইডিং অফিসার।”

 

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, “কোনো রাজনৈতিক দলের নেতা স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, বিষয়টি নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করব।”

 

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মো. শামছু উদ্দিনের কাছে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com