1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নবনির্বাচিত ড্যাব কেন্দ্রীয় উপদেষ্টা ও সহ সম্পাদকের সঙ্গে বগুড়া এম-ট্যাবের সৌজন্য সাক্ষাৎ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নবনির্বাচিত ড্যাব কেন্দ্রীয় উপদেষ্টা ও সহ সম্পাদকের সঙ্গে বগুড়া এম-ট্যাবের সৌজন্য সাক্ষাৎ

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বি.এম.এ) বগুড়া জেলা কমিটির সভাপতি অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ উপদেষ্টা পরিষদের উপদেষ্টা এবং ডা. মোঃ মোসলেউদ্দিন হায়দার রাসেল সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এই আনন্দঘন মুহূর্তে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন—মোঃ রিপন বিশ্বাস (তন্ময়) – সাধারণ সম্পাদক, মোঃ আরমান হোসেন (ডলার) – সাংগঠনিক সম্পাদক, মোঃ রিয়াদ আল মাহমুদ (রাজু) – দপ্তর সম্পাদক, এছাড়া সদস্যবৃন্দ মোঃ রবিউল ইসলাম, মোঃ ফিরোজ হোসেন, মোঃ আব্দুর রশিদ, মোঃ মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে এম-ট্যাব নেতৃবৃন্দ নবনির্বাচিত উপদেষ্টা ও সহ সম্পাদকের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে ড্যাবের আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে সাফল্য কামনা করেন।

এসময় তাঁরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাঁদের দিকনির্দেশনায় ড্যাব আজ শক্তিশালী ও ঐক্যবদ্ধ অবস্থানে পৌঁছেছে।

মহান আল্লাহ পাক নবনির্বাচিত নেতৃবৃন্দসহ ড্যাব পরিবারের সকল সদস্যকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণময় জীবন দান করুন—এই দোয়া করেন উপস্থিত নেতৃবৃন্দ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com