1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ধামাচাপার অভিযোগ, পাভেলের উপর হামলাকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ধামাচাপার অভিযোগ, পাভেলের উপর হামলাকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার

বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়ায় ছাত্রদলের সাবেক নেতা শামসুদ্দোহা পাভেল এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন বা সংশ্লিষ্ট রাজনৈতিক দল।
বরং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছে পাভেলের পরিবার।

পরিবারের সদস্যরা জানান, গত সপ্তাহে রাতে মোটরসাইকেল যোগে আসা একদল যুবক পূর্বপরিকল্পিতভাবে পাভেলের উপর রামদা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

অভিযোগে বলা হয়েছে, হামলার ঘটনার পরও প্রশাসন কিংবা দলীয় পর্যায়ে কোনো পদক্ষেপ দেখা যায়নি। উল্টো মামলা করতে নানা রকম বাঁধা দেওয়া হচ্ছে।

পাভেলের এক স্বজন বলেন, “বিষয়টি ধামাচাপা দিতে নানা মহল সক্রিয়। সাংবাদিক ভাইদের কাছে পাভেলের বক্তব্য অনেক আগেই দেওয়া হয়েছিল, কিন্তুু তা প্রকাশ করা হয়নি।

তারা আরও জানান, সেউজগাড়িতে একই দিনে সংঘটিত হত্যাকাণ্ড এবং পাভেলের উপর হামলা— দুটি ঘটনা সম্পূর্ণ পৃথক।

তবে নিহত ব্যক্তিকে নিয়ে তোলপাড় হলেও, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা পাভেলের ঘটনার বিষয়ে নীরবতা বজায় রাখা হচ্ছে।

পরিবারের পক্ষ থেকে হামলায় জড়িত মূল আসামিদের ছবিসহ নাম প্রকাশ করা হয়েছে। এছাড়া, তাদের সঙ্গে থাকা আরও ৮–১০ জন অপরিচিত যুবককেও শনাক্তের দাবি জানানো হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com