1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় শিক্ষার্থীদের পারাপারের সুবিধার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নৌকা উপহার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় শিক্ষার্থীদের পারাপারের সুবিধার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নৌকা উপহার

সাগর কুমার বাড়ই, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার

 

খুলনা জেলার রূপসায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নদী পারাপারের জন্য একটি নৌকা প্রদান করা হয়েছে।

৩০ শে অক্টোবর সকালে গোয়ালবাড়ির চর ঘাট এলাকায় রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তার পক্ষ থেকে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায় ও শিক্ষার্থীদের মাঝে এই নৌকাটি তুলে দেন রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন উদ্দীন।

জানা যায় , রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর, পুটিমারি এলাকার শিক্ষার্থীদের পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয় আসতে হলে মাঝখানে নদী থাকায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারপর বিদ্যালয়ে আসতে হতো।

এতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের। বেশ কিছুদিন আগে শিশুদের এবং জলবায়ু নিয়ে কার্যক্রম পরিচালনাকারী এনজিও জেজেএস সংস্থার সংগঠন রূপসা উপজেলা শিশু ফোরামের সদস্যরা একটি প্রোগ্রামে রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তার কাছে সমস্যাটি তুলে ধরেন।

তখন উপজেলা নির্বাহী অফিসার তাদের আশ্বাস প্রদান করেন তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নৌকা শিক্ষার্থীদের প্রদান করবেন।
সেই মোতাবেক রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিনের সার্বিক সহযোগিতায় এই নৌকাটি শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেন।

নৌকা প্রদানকালে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন উদ্দীন , পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তফা উল বারী লাভলু , ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু , পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায় , শিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্লাহ ,ইউপি সদস্য শফিকুল ইসলাম , শিক্ষক গৌর চন্দ্র ঘোষ , বিপ্রজিৎ সাহা , জেজেএস সংস্থার তানিয়া ইসলাম , তারেক বিন ওয়াহিদ , শিক্ষার্থী স্মেহা, দিশা মজুমদার , মুজাহিদুল ইসলাম , সুরাইয়া নাজনিন প্রমূখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com