
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৫ -২০২৭ অনুষ্ঠিত হয়। গতকাল সকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্ব সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক ব্যবস্থাপনা পর্ষদ সদস্য রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, বগুড়া রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন চান, কার্যনির্বাহী সদস্য সহিদ উন নবী সালাম, একেএম তৌহিদুল আলম, এইচ এস মাফতুন আহমেদ খান, আবিদুর রহমান।
কার্যনির্বাহী কমিটির নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ আবু সাইদ, নির্বাচন কমিশনার মঞ্জুরুল হক মঞ্জু, এ্যাডঃ আব্দুল বাসেদ ও নির্বাচন কমিশন সচিব শিকদার রাহাত ইসলাম। নির্বাচনে সবাই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়।