1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ক্যান্সার রোগী নিশা'কে আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ক্যান্সার রোগী নিশা’কে আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার

অসহায় নেপালের অসুস্থ কন্যা ক্যান্সার রোগী নিশা’কে আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু।

৩০শে অক্টোবর-২৫ বৃহস্পতিবার বগুড়ার মহাস্থানগড় চত্বরে শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের ভাইয়েরপুকুর ফেনী গ্রামের অসহায় শ্রীঃ নেপাল চন্দ্র শীল এর অসুস্থ শিশু কন্যা (ক্যান্সার রোগী) কুমারী নিশা এর পরিবার কে নগদ অর্থ (আর্থিক সহায়তা) প্রদান করলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

এসময় উপস্থিত ছিলেন গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, কাগইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, বিএনপি নেতা আতাউর রহমান, রফিকুল ইসলাম, আজমল হোসেন বাবু, শাহ আলম রাসেল, তরিকুল ইসলাম পিন্টু, সাহাদাত হোসেন সাজা, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, বিএনপি ও অঙ্গদলের মধ্যে জাহাঙ্গীর আলম মানিক, সাখাওয়াত হোসেন, মোহতাছিন বিল্লা মুন, হারুন অর রশিদ, শাফিউর রহমান জনি, হোসেন আলী, ডাঃ রবিউল ইসলাম, আরিফুল ইসলাম, ওয়ায়েজ কুরানী, জাহিদুল ইসলাম, সাগর আহমেদ, আব্দুল কুদ্দুছ, মাহফুজার রহমান, আরমান হোসেন রিপন, বিপ্লব মিয়া সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com