
বগুড়া শিবগঞ্জের দেউলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত কাল শুক্রবার বেলা ৪ টায় উপজেলার দেউলী ইউনিয়নের, ভরিয়া (দেউলী রাস্তা নামক স্থানে) দি হলি চাইল্ড মডেল স্কুল এন্ড নূরানী মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও বর্তমান জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সাবেক সভাপতি এডভোকেট শাকিল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেউলী ইউনিয়ন আমির রফিকুল ইসলাম বিএসসি (মাস্টার),সেক্রেটারি হাফেজ মামুনুর রশিদ,অর্থ সম্পাদক আল আমীন, সাবেক দেউলী ইউনিয়ন আমীর আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মোকামতলা আদর্শ থানা শাখার সভাপতি আব্দুল আলিম, অফিস সম্পাদক ওয়াশিম আকন্দ, এইচ আর ডি সম্পাদক তারেক রহমান, দেউলী ইউনিয়ন শিবিরের সভাপতি জিল্লুর বাড়ি,সেক্রেটারি হাবিবুল্লাহ, সৈয়দপুর ইউনিয়ন শিবিরের সভাপতি আল আমীন।
এসময় জামায়াতের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন নিজেরা দাঁড়িপাল্লায় ভোট দেবেন এবং দাঁড়িপাল্লার পক্ষে প্রচার করবেন।