1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় মহাসড়কের পাশে পড়ে ছিল অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় মহাসড়কের পাশে পড়ে ছিল অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার

 

বগুড়ায় মোফাজ্জল হোসেন মোফা (৫২) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকালে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মোফাজ্জল হোসেন মোফা শাজাহানপুর উপজেলার খালিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

জানা যায়, ওই এলাকায় মোফাজ্জল হোসেনে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানায়, মোফাজ্জল হোসেন মোফা তিনি একজন অটোচালক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com