1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নোবিপ্রবির আইন অনুষদ ছাত্রলীগের নেতৃত্বে জহিরুল-শাহজাহান  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নোবিপ্রবির আইন অনুষদ ছাত্রলীগের নেতৃত্বে জহিরুল-শাহজাহান 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৮ বার

নোবিপ্রবি প্রতিনিধি,মোঃ তৌফিকুল ইসলামঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন অনুষদ শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নোবিপ্রবির আইন বিভাগের ২০১৮-২৯ সেশনের শিক্ষার্থী জহিরুল ইসলাম বাকির সভাপতি ও আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সুলতান শাহজাহান সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেন।

এ বিষয়ে আইন অনুষদ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম বাকির বলেন, “প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নোবিপ্রবি ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নাঈম রহমান ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ ভাইয়ের প্রতি।

তাদের সুদক্ষ নেতৃত্ত্বে পরিচয় পাচ্ছে নোবিপ্রবি’র সবুজ চত্ত্বর থেকে তৈরি হওয়া নেতা-কর্মীরা।নোবিপ্রবি ছাত্রলীগের স্মার্ট ছাত্র নেতা এবং বিপ্লবী সাধারণ সম্পাদক তার উপর দৃঢ় বিশ্বাস এবং ভরসার প্রতিদান স্বরূপ আমি আইন অনুষদ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছি।

আমি সবসময় চেষ্টা করব আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার। অনুষদের শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজন ও সমস্যায় পাশে থাকব। দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আইন অনুষদ শাখা ছাত্রলীগ সবসময় কাজ করে যাবে”।

এ বিষয়ে অনুষদ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুলতান শাহজাহান বলেন, আমাকে আইন অনুষদের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমি সংগ্রামী সভাপতি জনাব নাইম রহমান ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব জাহিদ হাসান শুভ ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আইন বঙ্গবন্ধুর নিজ ডিপার্টমেন্ট ছিল, কাজেই আমাদের ধ্যান জ্ঞান থাকবে জাতির পিতার আদর্শকে সবসময় ধারণ করে পথ চলা।সাধারণ শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবিতে আমাদের সমর্থন সবসময় থাকবে।আমাদেরকে নাইম ভাই শুভ ভাই যেমন নেতৃত্বে বসিয়ে উপহার দিয়েছেন আমারও আইন অনুষদকে একটি মডেল ইউনিট হিসেবে প্রতিষ্ঠা করে নাইম ভাই এবং শুভ ভাইকে উপহার দিব। এটই আমাদের দীপ্ত অঙ্গীকার।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com