1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
‎বগুড়ার শিবগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও লিফলেট বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

‎বগুড়ার শিবগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও লিফলেট বিতরণ

মোঃ হৃদয় হাসান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার


‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কালকি গ্রামের স্থানীয় মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎এ দোয়া মাহফিলের আয়োজন করেন কিচক ইউনিয়ন তাঁতি দলের সক্রিয় নেতা ও সেক্রেটারি মোঃ ফারুক হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাদশা মন্ডল, কিচক ইউনিয়নের মূল দলের সদস্য মোঃ আবুল কালাম, এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি।

‎জুমার নামাজ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম সাহেব।

‎পরে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, শিবগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান জনাব মীর শাহে আলম এর ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন।

‎গ্রামের প্রত্যন্ত অঞ্চল, হাট-বাজার ও ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তরুণ ভোটারদের মধ্যেও ব্যাপক সাড়া পড়েছে।

‎আয়োজক মোঃ ফারুক হোসেন বলেন, “আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি। তাঁর নেতৃত্বেই বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। ধানের শীষ হলো মানুষের মুক্তির প্রতীক।”



‎স্থানীয় জনসাধারণ বলেন, এই দোয়া মাহফিল ও লিফলেট বিতরণের মাধ্যমে এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে এবং জনমনে আশার সঞ্চার হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com