1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রাম উপজেলা নবাগত ওসির সঙ্গে মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রাম উপজেলা নবাগত ওসির সঙ্গে মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে নন্দীগ্রাম উপজেলা নবাগত থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব ফইম উদ্দিন এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার এর নেতৃত্বে জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনায় দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক নিরাপত্তা, মানবাধিকার রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির নানা দিক নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন— সহ-সভাপতি মোঃ তানসেন আলী মন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ এস এম রায়হান, কার্যনির্বাহী সদস্য মোঃ জিম হোসেন, মোঃ আকাশ মোল্লা, মোঃ তন্ময় সরকার, মোঃ এনামুল ও ডাঃ গোলাম মোস্তফা প্রমুখ।

এই সৌজন্য সাক্ষাতে নন্দীগ্রাম থানার নবাগত ওসি ফইম উদ্দিন মানবাধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরে সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com