1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কিশোরগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কিশোরগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০১ (একশত এক) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

দুপুর আনুমানিক ১৫:৩০ ঘটিকায় র‍্যাব সদস্যরা জানতে পারেন যে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন পৌরসভার বত্রিশ এলাকায় “ব্র্যাক শাখা অফিস” সংলগ্ন পাকা রাস্তায় একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। পরবর্তীতে র‍্যাব সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে কাজল সুন্দরের ওরফে কাজল সরকার (৪৪), থানা-সদর, জেলা-কিশোরগঞ্জ-কে গ্রেফতার করে।

অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়- ১০১ (একশত এক) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবসায় ব্যবহৃত ০২টি মোবাইল ফোন, বিক্রয়লব্ধ নগদ টাকা ৫,৪৮০/- (পাঁচ হাজার চারশত আশি টাকা) এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০,৩০০/- (ত্রিশ হাজার তিনশত টাকা) বলে জানা গেছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় আলামতসহ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com