1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া'র উন্নয়নে ধানের শীষের বিজয় ছাড়া বিকল্প নেই: সাবেক ছাত্রনেতা আরমান হোসেন ডলার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া’র উন্নয়নে ধানের শীষের বিজয় ছাড়া বিকল্প নেই: সাবেক ছাত্রনেতা আরমান হোসেন ডলার

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে।

১৪ ই নভেম্বর রোজ শুক্রবার শাজাহানপুর উপজেলার খড়না ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই প্রচারণা পরিচালনা করেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের কর্মীরা।

প্রচারণাকালে বগুড়া জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার বলেন, “বগুড়ার উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন হয়েছিল বিএনপির শাসনামলেই। শহর ও জেলার যেসব মৌলিক উন্নয়ন হয়েছে, তার অধিকাংশ সেই সময়ের। তাই উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে ধানের শীষের বিজয় ছাড়া কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বগুড়া-৭ আসনে ধানের শীষের প্রার্থীর বিপুল বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

প্রচারণা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— সাবেক শাজাহানপুর উপজেলা শ্রমিক দলের অর্থ বিষয়ক সম্পাদক ও জিসাস বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, উপজেলা বিএনপির সদস্য মোঃ শাহজাহান আলী, জিসাস বগুড়া জেলা কমিটির নেতা মোঃ জিম হোসেন, মোঃ আকাশ মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com