
বগুড়ার ধুনট থানার পুলিশ বিশেষ মাদকবিরোধী অভিযানে যুব সমাজ ধ্বংসকারী সর্বনাশা ২১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সাগর ও মাহমুদকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফরকৃতরা আসামী হলো, গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের তল্লা গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র সাগর মিয়া (৩৬) ও আমজাদ হোসেন পুত্র জুবায়ের আল মাহমুদ (২৬)।
ধুনট থানার এসআই মোকলেছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় মাজবাড়ি থেকে সোনাহাটা সড়কের ফটিকের বাড়ির সামনে খেলার মাঠ সংলগ্ন সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক হয়। সাগর ও মাহমুদের হেফাজতে রাখা ২১০ পিচ সর্বনাশা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ধুনট থানা এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফরকৃতদের বিরুদ্ধে, ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আজ রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।