1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দড়িনন্দগ্রাম নওয়াব আলী এবতেদায়ী মাদ্রাসার ৩০তম ইসলামী জালসা প্রস্তুতি সভা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দড়িনন্দগ্রাম নওয়াব আলী এবতেদায়ী মাদ্রাসার ৩০তম ইসলামী জালসা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা দড়িনন্দগ্রাম নওয়াব আলী এবতেদায়ী মাদ্রাসায় ৩০তম ইসলামী জালসা উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

সভায় সভাপতিত্ব করেন নওয়াব আলী এবতেদায়ী মাদ্রাসার সভাপতি মোঃ নজরুল ইসলাম। সঞ্চালনা করেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান।

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন—সংগঠনের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ আহসান হাবীব, অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, আনন্দ টিভি বগুড়া জেলা বিশেষ প্রতিনিধি মোঃ আহসান হাবিব আতিক, ইঞ্জিনিয়ার মোঃ ইলিয়াস হোসেন, মোঃ জিম হোসেন, মোঃ আকাশ মোল্লা, মোঃ তন্ময় সরকার, মোঃ বোরহান উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় আগত অতিথিরা ৩০তম ইসলামী জালসা সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com