1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসায় জামায়াতের যুব সম্মেলন ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসায় জামায়াতের যুব সম্মেলন ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

সাগর কুমার বাড়ই, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার

 

খুলনার রূপসায় জামায়াতের যুব সম্মেলন ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৬ ই অক্টোবর ) বিকালে টিএসবি ইউনিয়নের কাজদিয়া বাজার কলেজ রোড মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪নং টিএসবি ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে এ যুব সম্মেলন ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও নির্বাচনী সদস্য সচিব হাবিবুল্লাহ ইমন , বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সেক্রেটারি মোঃ নাজিম উদ্দিন , থানা তারবিয়াত সেক্রেটারি হাফেজ মোঃ জাহাঙ্গীর ফকির , টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আসাদুজ্জামান , সেক্রেটারি হাফেজ মাওঃ গোলাম রসুল।

টিএসবি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ শাফিয়ার রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ দিদার বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওঃ ইবরাহীম খলিল ফারুকী , হারুন অর রশিদ , মাওঃ আব্দুল গফ্ফার , তামিম বাদশা , মুন্সি মনিরুজ্জামান , মোঃ বিল্লাল হোসেন , আল যোবায়ের , হাফেজ বিল্লাল , হাফেজ কাজী নেয়ামত আলী , হাফেজ হেদায়েত উল্লাহ , হাফেজ সাইফুল ইসলাম , জুম্মান আনসারী , মোঃ ইসমাইল প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com