
খুলনা জেলার রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদকে গতিশীল করার লক্ষ্যে রূপসা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা ৬ ই ডিসেম্বর ~ ২০২৫ ইংরেজি শনিবার বিকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিমান সাহা।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক অজিত কুমার বিশ্বাস , খুলনা জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহা , রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র , জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু , দপ্তর সম্পাদক সুমন দাস , সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত সাহা , উপদেষ্টা ইন্দ্রজিত চক্রবর্তী , সদস্য রঞ্জন সাহা।
রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজু কুমার দাস , সাধারণ সম্পাদক তপন কুমার দাস , সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মন্ডল , পূজা পরিষদেরসহ-সভাপতি আশিষ রায় , গোপাল চন্দ্র মন্ডল, প্রচার সম্পাদক চিত্ত রঞ্জন সেন , নৈহাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি পিন্টু গোপাল দে , টিএসবি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর নন্দী , শিক্ষক বাসুদেব পাল, পূজা উদযাপন পরিষদ নেতা মহিতোষ ভট্টাচার্য জন দাস, ঐক্য ফ্রন্ট নেতা বিধান পোদ্দার , শংকর দে লখায় , কার্তিক চন্দ্র মজুমদার , গৌতম দাস , পবিত্র কুমার পাল , রনজিত কুমার বিশ্বাস , রামকৃষ্ণ পাল, মিঠুন কুমার হালদার , নারায়ন চন্দ্র রায় , প্রমূখ।