1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মোকামতলা রক্তদান সংগঠনের উদ্যোগে "ফ্রি ব্লাড ক্যাম্পেইন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মোকামতলা রক্তদান সংগঠনের উদ্যোগে “ফ্রি ব্লাড ক্যাম্পেইন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাবিত হোসেন/শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার

বগুড়ার শিবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে  ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

গত শনিবার মোকামতলা রক্তদান সংগঠনের উদ্যোগে চাকলমা ঈদগাহ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খেলাধুলার পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি পরিচালনা করা হয়। এসময় এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ স্বেচ্ছায় তাদের রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করান। পরীক্ষার পর অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ দেওয়া হয় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস ও জীবনযাপনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ শরীর ও মানবিক সমাজ গঠনে খেলাধুলা ও স্বাস্থ্যসেবার বিকল্প নেই। সংগঠনটি ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মোকামতলা রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রাব্বী হাসান বলেন, “ডায়াবেটিস বর্তমানে একটি নীরব ঘাতক হিসেবে দ্রুত ছড়িয়ে পড়ছে। অনেক মানুষ আর্থিক সংকট বা সচেতনতার অভাবে নিয়মিত পরীক্ষা করাতে পারেন না। সে কারণে বিনামূল্যে এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।”

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা জানান, এ ধরনের ফ্রি স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী। ভবিষ্যতেও নিয়মিত এমন স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি চালুর দাবি জানান তারা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ক্রীড়ানুরাগী দর্শক, শুভাকাঙ্ক্ষী এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com