1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো—আজিজুল বারী হেলাল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো—আজিজুল বারী হেলাল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার

 

বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও ১০২ , খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) সবসময় জনকল্যাণমুখী রাজনীতিতে বিশ্বাস করে।
বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। আমাদের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার, ন্যায্যতা ও কর্মসংস্থান নিশ্চিত করা।

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সারাদেশে অন্তত ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তরুণ সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে একটি উৎপাদনমুখী বাংলাদেশ গড়ে তোলা হবে।

আজিজুল বারী হেলাল বলেন, জনগণের সমর্থনে আমি নির্বাচিত হলে বিএনপি সরকারের মাধ্যমে রূপসা উপজেলাকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলবো। রূপসা-সেনেরবাজার ঘাটে দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে নদী পারাপারের জন্য আধুনিক ও নিরাপদ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রূপসার মাঝিদের শ্রম ও ঘামের টাকা যাতে কোনো দালাল বা প্রভাবশালী গোষ্ঠী হাতিয়ে নিতে না পারে, সে জন্য শক্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, রূপসার কৃষক, শ্রমিক, মাঝি, হকার সবাই যেন সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারে, সেই পরিবেশ তৈরি করাই হবে আমার রাজনীতির অঙ্গীকার।
তিনি ২২ শে ডিসেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত পূর্ব রূপসার ট্রলার মাঝি ইউনিয়ন ও হকার্স ইউনিয়নের আয়োজনে পূর্ব রূপসা মাঝিপাড়া এলাকায়, এরপর নৈহাটি ইউনিয়নের আব্বাছিয়া জামে মসজিদে ২নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এবং পরবর্তীতে নৈহাটি ইউনিয়নের মেহেরুন্নচ্ছো সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৪নং ওয়ার্ড বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল কবীর সজল, খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য এম এ সালাম, মোল্যা রিয়াজুল ইসলাম, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা মহিলা দলের সহ-সভাপতি শাহানাজ ইসলাম, রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রয়েল আজম, রবিউল ইসলাম রবি, নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, বিএনপি নেতা মহিউদ্দিন শেখ, মহিউদ্দিন মিন্টু, খান আনোয়ার হোসেন, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, শাহাবুদ্দিন ইজারাদার, আসাদুজ্জামান বিপ্লব, জেলা মহিলা দল নেত্রী মনিরা বেগম, যুব মহিলা দল নেত্রী সারমিন আক্তার আঁখি, বিএনপি নেতা আমিনুল ইসলাম তারেক, জাহিদুল ইসলাম রবি, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, বিএনপি নেতা মাসুম বিল্লাহ, বাদশা জমাদ্দার, মাজারুল ইসলাম, বশির হায়দার পল্টু, মাঈনুল হাসান, মুন্না সরদার, কবীর শেখ, মুক্তাদির বিল্লাহ, আজিজুর রহমান, মহিউদ্দিন লিটু, ইসরাইল বাবু, জিএম হিরোক, খান ওলিয়ার রহমান, নাসির আহম্মেদ, ছাত্রদল নেত্রী জান্নাতুন নাঈম, এসএম সাইফুল্লাহ হোসেন তুহিন, ইবাদুল ইসলাম শেখ, নিজামুদ্দিন টিটো, মাসুদ, শিরিনা সুলতানা, মনিরা বেগম, খন্দকার মনির হোসেন, ইউনুচ গাজী, মতিউর রহমান মামুন, ওমর ফারুক, পিয়াস, রনি, আলামিন, মাহফুজ, আবদুল্লাহ, নাঈমুর, মহিলা দল নেত্রী কাজী জাহেদা, ফজিলাতুন্নেছা প্রমুখ।

এছাড়া বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন পূর্ব রূপসা মাঝি ইউনিয়নের সভাপতি হালিম শেখ, সাধারণ সম্পাদক হারেজ হাওলাদার, মাঝি ইউনিয়ন নেতা মোঃ খোকন, হায়দার আলী মাতব্বর, কামরুল শেখ, শাহাদাৎ মুন্সী, ফজর আলী, মহব্বত ব্যাপারী এবং রূপসা হকার্স ইউনিয়ন নেতা আঃ বারেক, আলী আকবর রাজু।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com