1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক ব্যাংক ম্যানেজার আজিজুল হকের ইন্তেকাল, আগামীকাল জানাজা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাবেক ব্যাংক ম্যানেজার আজিজুল হকের ইন্তেকাল, আগামীকাল জানাজা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার

 

বগুড়ার বিশিষ্ট ক্রীড়াবিদ ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার মো: আজিজুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার বেলা ১১:১৫ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজিজুল হক কর্মজীবনে, বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন দক্ষ কর্মকর্তা ও ম্যানেজার হিসেবে সুনাম কুড়িয়েছেন। এছাড়া বগুড়ার ক্রীড়াঙ্গনে তাঁর বিশেষ অবদান ছিল। একজন তুখোড় ক্রীড়াবিদ হিসেবে তিনি স্থানীয় এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রশংসিত হয়েছিলেন। তাঁর মৃত্যুতে বগুড়ার ক্রীড়া ও সামাজিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (২৪/১২/২০২৫)ইং তারিখে বাদ যোহর গোহাইল রোডস্থ আবহাওয়া অফিস সংলগ্ন বায়তুস সালাম জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে ঠনঠনিয়া দক্ষিণ বগুড়া ভাইপাগলার কবরস্থানে দাফন করা হবে।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও জানাজায় অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com