1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিএনপি সবসময় মানুষের কল্যাণে রাজনীতি করে: আজিজুল বারী হেলাল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিএনপি সবসময় মানুষের কল্যাণে রাজনীতি করে: আজিজুল বারী হেলাল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার

 

বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি সবসময় মানুষের কল্যাণে রাজনীতি করে। আমাদের রাজনীতির মূল লক্ষ্য মানবসেবা ও সমাজের সকল শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো।

তিনি আরও বলেন, রূপসা পাড়ের এই অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে মিলেমিশে বসবাস করি।
আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু আমরা সবাই একই এলাকার সন্তান। এখানে আমি রাজনীতি করতে আসিনি, এখানে আমি একজন সমাজসেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আজিজুল বারী হেলাল বলেন, ভোটের মাঠে আপনারা সবাই যাবেন।

যার যাকে ভালো লাগে, তাকেই আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন। গণতন্ত্রের সৌন্দর্য এখানেই।

তিনি ২৭ শে ডিসেম্বর শনিবার খুলনার রূপসা উপজেলার আইচগাতী বেলফুলিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সুধী সমাবেশে সমাজসেবক শেখ আবদার আলীর সভাপতিত্বে এবং শেখ হাফিজুর রহমানের সঞ্চালনায় সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন—
মো: শফিকুল ইসলাম, আফজাল শেখ, ড. সৈয়দ কামরুল ইসলাম, শিকদার বেলায়েত হোসেন, ইসলাম খান, আলহাজ্ব মাওলানা মাহাবুবুর রহমান, মুফতি জুনায়েদ হোসেন, আব্দুর রহমান, মনি শংকর বাবু, জাহাঙ্গীর আলম, রাজা মনিরুজ্জামান তছলিম, অহেদুজ্জামান বাতেন, লিটন বিশ্বাস, মনিরুজ্জামান, সংকর দেবনাথ প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, বিএনপি নেতা আনিসুর রহমান, আব্দুস সালাম মল্লিক, লিটন তালুকদার, শফিকুল ইসলাম বাচ্চু, শেখ আবু সাঈদ, আজিজুল ইসলাম, হাবিবুর রহমান বেলাল, রেজাউল ইসলাম, নয়ন মোড়ল, মো: রয়েল, শেখ শফিকুল ইসলাম, সরদার ফরিদ আনোয়ার, আব্দুর রহমান, মাসুম শেখ প্রমূখ।

সুধী সমাবেশ ও দোয়া মাহফিল শেষে আজিজুল বারী হেলাল নৈহাটি ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হন। পরে আজিজুল বারী হেলাল রাত ৮ টার দিকে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া গ্রামে অনুষ্ঠিত মহানামযজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com