1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ৬ কেজি গাঁজাসহ ৪ জন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ৬ কেজি গাঁজাসহ ৪ জন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার

র‍্যাব-১২, সিপিএসসি’র অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহন কালে ৬ কেজি গাঁজাসহ ৪ জন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রংপুর টু ঢাকা গামী বাসে করে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বহন করে আসিতেছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় র‌্যাব-১২, সিপিএসসি’র বগুড়া সদর উপজেলা ঠেঙ্গামারা গ্রামের টিএমএসএস মেডিকেল কলেজের সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত আসামী মোঃ আকুল মিয়া (৩৪), পিতা মোঃ মন্টু মিয়া, মোঃ নজরুল ইসলাম (ওরফে) নজু (৩৫), পিতা মৃত সমশের আলী, মোছাঃ রুবিনা খাতুন (৩৫), পিতা মোঃ বাছের আলী, স্বামী মোঃ আকুল মিয়া, মোছাঃ বছিনা বেগম (৫২), স্বামী মোঃ বাছের আলী সর্ব সাং গোরক মন্ডপ, ১নং নাওডাঙ্গা ইউনিয়ন, থানা-ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রামগনকে ৬ কেজি গাঁজা ২টি বাটন মোবাইল, ২টি সিম কার্ড ও নগদ ২,০০০/- টাকাসহ আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামীগণকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com