
খুলনা জেলার উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাৎসরিক পরীক্ষার ফলাফল বিতরণ অনুষ্ঠান ৩০ শে ডিসেম্বর সকালে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে ফলাফল বিতরণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা উল বারী লাভলু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আলামিন লস্কর, উজ্জল কুমার পাল, আলী আজম শেখ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নৃপেন্দ্রনাথ রায়-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক তপন কুমার সরকার, বিশ্বজিত কুন্ডু, মোঃ ইদ্রিস আলী, গৌতম কুমার পাল, হিমাংশু বিশ্বাস, সোনালী মন্ডল, বিপ্রজিত সাহা, সরোসিন্দু সরকার, শিপ্রা রানী সরকার, আফরোজা নার্গিস আরা, গৌর চন্দ্র ঘোষ, মোঃ দাউদ শেখ, মোঃ শাহরুখ শিকদার প্রমূখ।
বাৎসরিক পরীক্ষার ফলাফলে ৬ষ্ঠ শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন খাদিজা খাতুন এবং দ্বিতীয় স্থান অধিকার করেন সৌমিক পাল।
৭ম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন ঐশী পাল জয়া ও দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ ইমতিয়াজ হোসেন।
৮ম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন বৃষ্টি বিশ্বাস এবং দ্বিতীয় স্থান অধিকার করেন ম্যাক্সিন্স বিশ্বাস।
৯ম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন রিতু রাণী পাল ও দ্বিতীয় স্থান অধিকার করেন রাব্বি শেখ।
১০ম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন সৌম্যজিৎ বিশ্বাস এবং দ্বিতীয় স্থান অধিকার করেন পূজা পাল।