1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নির্বাচনী পরীক্ষার ফলাফলে ফারজানা আক্তারের সাফল্য অর্জন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নির্বাচনী পরীক্ষার ফলাফলে ফারজানা আক্তারের সাফল্য অর্জন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার

 

খুলনা জেলার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

তথ্য সূত্রে জানা গেছে, গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার ফলাফলে সমাজসেবক ও সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলমের বড় কন্যা ফারজানা আক্তার ( মানবিক বিভাগ ) জিপিএ ৩.৮৮ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে।

সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম বলেন, আলহামদুলিল্লাহ! আমার বড় মেয়ে ফারজানা আক্তার সকলের দোয়ায় সামনে ( ফাইনাল ) পরীক্ষায় সুস্থ শরীরে অংশগ্রহণ সহ আরো ভালো ফলাফল করুক এই কামনাই করছি মহান আল্লাহর দরবারে।
বাকি ৯ জনের জন্য ও শুভকামনা সহ দোয়া রইলো।

উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান ৩০ শে ডিসেম্বর সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অমল কুমার শিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে ফলাফল প্রকাশ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও সামাজিক ব্যক্তিবর্গগণ।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ও গোয়াড়া গ্রামের দানশীল ব্যক্তি- সমাজসেবক বাবু অশোক মহলী।
আরো বক্তব্য রাখেন তেরখাদা উপজেলার আনন্দনগর গ্রামের কৃতি সন্তান শিক্ষক মো. শামীন জমাদ্দার, শিক্ষক মো. রবিউল ইসলাম, সমাজসেবক বাবু কৃতী মুখার্জি, সমাজ সেবক বাবু শিভ দাস সহ আরো অনেকে ।

এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ও বিভিন্ন এলাকার সামাজিক ও ছাত্র-ছাত্রীদের অভিভাবক, সমাজসেবক ব্যক্তিবর্গ সহ নিজের কন্যার জন্য সাংবাদিক মোল্লা জাহাঙ্গীর আলম নিজে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অমল শিকদার মহাশয় স্কুলের সকল শিক্ষক / শিক্ষিকা ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com