1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার রূপসা উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে শিক্ষা ও সামাজিক সহায়তা বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার রূপসা উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে শিক্ষা ও সামাজিক সহায়তা বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বার

 

খুলনার রূপসা উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন তহবিল থেকে শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন খাতে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রূপসা উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা সামগ্রী, ক্রীড়া ক্লাবসমূহের জন্য ক্রীড়া সামগ্রী, অস্বচ্ছল ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে অগ্নিনির্বাপক যন্ত্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকসমূহে চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।

এ সময় উপকারভোগীদের মাঝে মোট ২৬১টি স্কুল ব্যাগ, ১৮৪টি ফুটবল, ২২টি বাইসাইকেল, ৪০টি অগ্নিনির্বাপক যন্ত্র, ১৯টি সেলাই মেশিন, ২০ সেট ক্রিকেট সামগ্রী ও ১৮টি হুইলচেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা বলেন শিক্ষা, ক্রীড়া ও সামাজিক কল্যাণ খাতে রূপসা উপজেলা প্রশাসনের এই ধরনের উদ্যোগ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, নারীদের আত্মনির্ভরশীল করতে সেলাই মেশিন বিতরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ প্রদান একটি মানবিক ও টেকসই উন্নয়নের দৃষ্টান্ত।
ভবিষ্যতেও রূপসা উপজেলায় এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে রূপসা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ইফতেখারুল ইসলাম শামীম, প্রাণী সম্পদ ড. আহসান হাবিব প্রামাণিক, শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মোঃ বোরহান উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈুর রহমান, ইউআরসি ইনসট্রাক্টর এহতেশামুল হক, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, কমরেড রতন সেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষণ কুমার সাহা, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খান মেজবা উদ্দীন সেলিম, বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান,রূপসা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম,রূপসা প্রেসক্লাবের সিনিয়র সভাপতি কৃষ্ণ গোপাল সেন, ক্রীড়া শিক্ষক আঃ কাদের শেখ, বিএনপিন নেতা খান আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম বকুল, সাইফুল ইসলাম পাইক, উপজেলা পরিষদের রাজিবুল হক মুন্না,শাহাবুদ্দিন ইজারাদার, ওবায়েদ ফারাজী প্রমূখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com