1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদায় ভ্রাম্যমান আদালতের দু' টি অভিযান,নিষিদ্ধ জাল উদ্ধার ও ভস্মীভূত, ১০ হাজার টাকা জরিমানা আদায় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদায় ভ্রাম্যমান আদালতের দু’ টি অভিযান,নিষিদ্ধ জাল উদ্ধার ও ভস্মীভূত, ১০ হাজার টাকা জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার

 

৭ ই জানুয়ারি দিনব্যাপী খুলনা জেলার তেরখাদা উপজেলার বিভিন্ন নদী ও আশপাশে নিষিদ্ধ জাল ও মাছ ধরা ফাঁদ অপসারণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট এস এস নুরুন্নবী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং নিষিদ্ধ ফাঁদ ( ১০ টি চরঘেরা জাল ) আটক পূর্বক তা জনসমক্ষে ভস্মিভূত করা হয়।
জাল ফেলে মাছ শিকারীরা পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুর রহমান এবং জেলা নৌ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। অপরদিকে সহকারী কমিশনার ( ভূমি ) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী একই দিনে
তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের বলরামপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে মোঃ আব্দুল হাকিম মোল্লা নামে এক ব্যক্তিকে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের ১৩ ধারায় ১০হাজার টাকা জরিমানা করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com