1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বেগম খালেদা জিয়াকে স্মরণে রাখতে হলে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: আজিজুল বারী হেলাল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বেগম খালেদা জিয়াকে স্মরণে রাখতে হলে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: আজিজুল বারী হেলাল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ বার

 

খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক। তাকে স্মরণে রাখতে হলে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী ছিলেন, যার ইন্তেকালে দেশের সব রাজনৈতিক দল তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেছে। বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নেই যারা তার জন্য দোয়া করেনি। যারা তাকে অসম্মান করতে চেয়েছিল, তারাই শেষ পর্যন্ত অপমানিত হয়ে পলায়ন করেছে। মহান আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, আবার ইচ্ছা করলে কেড়ে নেন। বেগম খালেদা জিয়া লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছেন। আমরা দোয়া করি, মহান আল্লাহ যেন তাকে পরকালেও সম্মানিত করেন।

আজিজুল বারী হেলাল আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মানুষ নানা নামে ডেকেছেআপসহীন নেত্রী, গণতন্ত্রের মা, বাংলাদেশের ঐক্যের প্রতীক।
তিনি আমাদের হৃদয়ের মণিকোঠায় ছিলেন, আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ।

তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়াই প্রথম বিধবা নারীদের জন্য বিধবা ভাতা চালু করেন, বয়স্ক ভাতা প্রবর্তন করেন এবং মেয়েদের দশম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেন।
তিনি ছিলেন বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। সেই মহান নেত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দিঘলিয়ার উন্নয়নে কাজ করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি, স্টার জুট মিল চালু, গুরুত্বপূর্ণ সেতু বাস্তবায়নসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক তাকে আইনের আওতায় আনতে হবে। সন্ত্রাসীরা কখনোই আমাদের দলের লোক হতে পারে না।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার ধর্মীয় প্রধানদের জন্য ভাতা ব্যবস্থা করা হবে। পাশাপাশি পারিবারিক কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে। শেষে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

তিনি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিঘলিয়া উপজেলায় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এর আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সরোয়ার খান ডিগ্রি কলেজে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পে ডায়াবেটিস, হিমোগ্লোবিন, কিডনি, চোখ ও দন্ত পরীক্ষা এবং হৃদরোগ, বাতব্যথা ও কিডনিসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়।

বিকেল ৪টায় সেনহাটির খান এ সবুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভায় আলেয়া পারভীনের সভাপতিত্বে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সন্ধ্যা ৭টায় তিনি গাজীরহাট শ্মশান মন্দিরে সনাতনী ধর্মাবলম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানগুলোতে জেলা বিএনপি নেতা অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ আব্দুর রশিদ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, বিএনপি নেতা সাইফুর রহমান মিন্টু মোল্লা, নামজুল মোল্লা, মনির মোল্লা, মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, মো. রয়েল, কুদরতি এলাহি স্পিকার, আব্দুল কাদের জনি, মনিরুল গাজী, ফারুক হোসেন, মিঠু মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com