1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রূপসা উপজেলার সেনের বাজারের খাজনা মুক্ত ঘোষনা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রূপসা উপজেলার সেনের বাজারের খাজনা মুক্ত ঘোষনা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ বার

 

খুলনার রূপসা উপজেলাধীন সেনের বাজারের দোকান মালিক ও ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠান আজ শুক্রবার ( ৯ জানুয়ারি ) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক এবং খুলনা-৪ আসন ( রূপসা, তেরখাদা ও দিঘলিয়া ) বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল।

বক্তব্যে তিনি সেনের বাজারকে খাজনা মুক্ত করার ঘোষণা দেন।

ঘোষণার ধারাবাহিকতায় শুক্রবার বিশিষ্ট সমাজসেবক শেখ ফজলুল বারী বাচ্চুর মাধ্যমে বাজারের আদায়কৃত খাজনার টাকা ব্যবসায়ীদের ফেরত দেওয়া হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দের কাছ থেকে ইজারাদার বাবুল শেখ ইজারাকৃত টাকার হিসাব বুঝে নেন।

এ উপলক্ষে উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি শেখ হাফিজুর রহমান, আইচগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আবু সাইদ, বিএনপি নেতা সরদার ফরিদ আনোয়ার, শেখ শফিকুল ইসলাম আবু তাহেরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এর ফলে আজ শুক্রবার থেকেই সেনের বাজারকে আনুষ্ঠানিকভাবে খাজনা মুক্ত ঘোষণা করা হয়। এ ঘোষণায় বাজারের ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ বিরাজ করছে ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com