1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া এর উদ্যোগে দোয়া মাহফিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া এর উদ্যোগে দোয়া মাহফিল

ইয়ুথ ডেস্ক
  • আপডেট সময়ঃ শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭২ বার

মরহুমা সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার উদ্যোগে মাসিক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৯ জানুয়ারি, শুক্রবার বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।
আলোচনা সভায় চলমান শীত মৌসুমকে কেন্দ্র করে সংগঠনের বিভিন্ন মানবিক ও সাংগঠনিক কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর মানিক, মার্জান আহাত, মোঃ আইয়ুব আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক এ. এস. এম. রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, সদস্য মোঃ ফিরোজ হোসেনসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com