1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় ১৫ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী শফিকুল ও দুলাল গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় ১৫ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ী শফিকুল ও দুলাল গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার

সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহন কালে বগুড়া সদর উপজেলা গোকুল ইউনিয়নের ঠেংগামারা (পুরানবাড়ী) এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ২ জন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার।
গত শনিবার র‍্যাব-১২, সিপিএসসি, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রংপুর থেকে পাবনাগামী রাস্তায় একটি ছোট কাভার্ড ভ্যানে করে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে আসিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর একটি চৌকস আভিযানিক দল এবং র‍্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় গত শনিবার সকাল আনুমানিক ১০ টার সময় সদর উপজেলা গোকুল ইউনিয়নের ঠেংগামারা (পুরানবাড়ী) গ্রামের মেসার্স ঠেঙ্গামারা ফিলিং স্টেশনের সামনে রংপুর থেকে ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে কাভার্ড ভ্যান যাহার রেজিঃ নং-পাবনা ন-১১-০১৮৯ অভিযান পরিচালনা করে তল্লাশীকালে কাভার্ড ভ্যানে ইঞ্জিনের নিচে বিশেষভাবে রক্ষিত সাদা ও ঘীয়া রংয়ের পলিথিন দ্বারা প্যাচানো মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। পরে মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম (৫৩), পিতা মৃতঃ গোলাম রহমান, সাং গয়েশপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনা, এবং মোঃ দুলাল হোসেন (৪১), পিতা আব্দুল জব্বার, সাং জোতগৌরী, জালালপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনাকে আটক করে তাদের কাছ থেকে ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও মাদক ব্যাবসার কাজে ব্যাবহৃত ১টি কাভার্ড ভ্যান, ২টি বাটন মোবাইল, ৪টি সিম ও নগদ ১৫,৫০০০ টাকাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com