1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া: হেলাল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া: হেলাল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ বার

 

খুলনা–৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাহস, দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে ইতিহাসে চির অম্লান হয়ে থাকবেন।

তিনি বলেন, “এই অঞ্চলে আমার জন্ম। আমি এই এলাকারই সন্তান। আমি প্রতিনিয়ত আমার এলাকায় চলাফেরা করি।
৩০ ডিসেম্বরের পর থেকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আমি আমার দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিয়মিত দোয়া মাহফিল করে আসছি। আমি কখনো ভোট চাইতে আসিনি। আজ সারা দেশবাসী আমাদের নেত্রীর জন্য দোয়া করছেন। আপনারাও দোয়া করছেন। যারা ভিন্ন কিছু চিন্তা করছেন, আমি তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করি। আসুন, আমরা সবাই মহান আল্লাহর কাছে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দুহাত তুলে দোয়া করি।”
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকারের প্রতীক। তাঁর অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

তিনি রবিবার (১১ ই জানুয়ারি ) খুলনা জেলার তেরখাদা উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা চৌধূরী কাওসার আলী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু ও শেখ আব্দুর রশিদ, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সেতারা বেগম, বিএনপি নেতা লিটন মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মোঃ রয়েল, উপজেলা বিএনপির ফকরুল ইসলাম চৌধুরী বুলু, রবিউল হোসেন, মাহাবুর রহমান, সরদার আবদুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমায়ুন কবির, মিলটন মুন্সি, সোহাগ মুন্সি, শামিম আহমেদ রমিজ, সাব্বির আহমেদ টগর, রাজু চৌধুরী, ভুট্টা সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com