
“মদিনা ফুড প্রোডাক্টস” কৈপাড়া, বগুড়া সদর,বগুড়ায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা। সোমবার ১২জানুয়ারি জেলা প্রশাসন, বগুড়ার সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়- মিষ্টি কারখানার উপজাত পরিত্যক্ত সিরা/গাদ ব্যবহার করে শিশুখাদ্য সন্দেশ তৈরি করতে দেখা য়ায়; অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য তৈরি করতে দেখা যায়। অনুমোদনহীন লেভেল এ শিশুখাদ্য মোড়ক জাতকরন করতে দেখা যায়।
এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমাদ এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ “মদিনা ফুড প্রোডাক্টস” কৈপাড়া, বগুড়া সদর, বগুড়াকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অনিরাপদ শিশুখাদ্য ও উপকরণ বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে জনাব মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া এবং অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন।
সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন বগুড়া জেলা পুলিশ সদস্যবৃন্দের একটি চৌকস টিম। জনস্বার্থে অভিযান চলমান থাকবে।