1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সর্ব প্রথম অমর একুশে বই মেলা অনুষ্ঠিত  - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সর্ব প্রথম অমর একুশে বই মেলা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৪ বার

সাগর কুমার বাড়ই , খুলনাঃ খুলনা জেলার তেরখাদা উপজেলার তেরখাদা ক্লাস্টারের সম্মানিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার সমীর দাস মহোদয়ের পরিকল্পনায় ক্লাস্টারের ৫ টি ভেন্যুতে একুশে বই মেলা ~ ২০২৪ উৎসবের আয়োজন করা হয়।

উক্ত বই মেলাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এম মতিয়ার রহমান ।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সমীর দাস ।৫টি বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ও কোমলমতি ছাত্র/ছাত্রীবৃন্দ।

আটলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ” আমাদের বিদ্যালয়ে আমাদের বই মেলা ” শিরোনামে আটলিয়া সাবক্লাস্টারের ৫ টি বিদ্যালয় নিয়ে অনুষ্ঠিতব্য বই মেলা পরিদর্শন করেন উপজেলা শিক্ষা অফিসার মহোদয়।

আটলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের ভাঁজ পত্রের পাশাপাশি নাচুনিয়া জুনারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক শরীফ ইমরুল হকের কবিতা সংবলিত ভাঁজপত্র , আটলিয়া গ্রামের বিশিষ্ট কবি ও কলম সৈনিক হাসান পারভেজের কবিতাও প্রদর্শিত হয় একুশে বই মেলায় ।

আমাদের স্টলে এবং মেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে মেলা ও আমাদের স্টলকে গৌরবান্বিত করেছেন আটলিয়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট কলম সৈনিক ও সাহিত্যিক ডিএম মকিদ ও সহকারি শিক্ষক ও কবি শরীফ ইমরুল হক।

একুশে বই মেলা ~২০২৪ অনুষ্ঠানকে মডেল হিসেবে গ্রহণ করে আগামীতে বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে অমর একুশে বই মেলা ছড়িয়ে পড়ুক সেই প্রত্যাশাই ব্যক্ত করেছেন সবাই।

উক্ত বই মেলায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com