1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনার তেরখাদা সাহাপাড়া কেন্দ্রীয় মন্দিরে অষ্টলীলা কীর্তনে কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনার তেরখাদা সাহাপাড়া কেন্দ্রীয় মন্দিরে অষ্টলীলা কীর্তনে কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার

 

খুলনা জেলার তেরখাদা উপজেলার সাহাপাড়া কেন্দ্রীয় মন্দিরে অষ্টলীলা কীর্তন অনুষ্ঠানে ২৪ শে জানুয়ারি রাত ১০ টার দিকে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি ভক্তদের সঙ্গে কীর্তন উপভোগ করেন এবং আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি ও সহাবস্থানের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সংস্কৃতি আমাদের সমাজকে আরও মানবিক ও সহনশীল করে তোলে। তিনি আরও বলেন, ধর্মের নামে কোনো বিভেদ নয় , ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্মানের মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।

সকল ধর্মের মানুষের অধিকার, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা বিএনপির অঙ্গীকার। রাষ্ট্র পরিচালনায় সকল সম্প্রদায়ের মানুষের মতামত ও অধিকার সমান গুরুত্ব পাবে বলেও তিনি উল্লেখ করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী এবং সাহাপাড়া কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি, সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। মন্দির প্রাঙ্গণে বিপুল সংখ্যক ভক্ত ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠান শেষে আজিজুল বারী হেলাল আয়োজক কমিটির সদস্যদের ধন্যবাদ জানান এবং অষ্টলীলা কীর্তন অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে তিনি এলাকার শান্তি, উন্নয়ন ও মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com