1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিএনপি সরকার গঠন করলে এই এলাকার মানুষের জীবনমান উন্নয়ন করা হবে: হেলাল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিএনপি সরকার গঠন করলে এই এলাকার মানুষের জীবনমান উন্নয়ন করা হবে: হেলাল

সাগর কুমার বাড়ই, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার

 

খুলনা-০৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি ক্ষমতার জন্যে নয়, জনগণের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য রাজনীতি করে।

তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো ক্ষুধার্ত মানুষ থাকবে না, কেউ বঞ্চিত হবেনা, কেউ বেকার থাকবেনা, থাকবে না কোনো সাম্প্রদায়িকতা।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে এই এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও ভাগ্যের পরিবর্তন ঘটানোই হবে প্রথম এবং প্রধান কাজ। তিনি বলেন, কৃষক বাচলে দেশ বাচবে, শ্রমিক ভালো থাকলে অর্থনীতি শক্তিশালী হবে। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার পূর্ণভাবে পুনঃপ্রতিষ্ঠিত হবে। উন্নয়ন ও সম্ভাবনার নতুন নতুন দ্বার উন্মোচিত হবে। ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, খুলনা-০৪ এর মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়, মর্যাদা চায়। বিএনপি মর্যাদা দিতে প্রস্তুত ছিলো এবং আছে। আজিজুল বারী হেলাল বলেন, আমি কথায় নয়, কাজের মাধ্যমে খুলনা-০৪ এর মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই।
তিনি বলেন, বিএনপি ঐক্যের রাজনীতি করে।

বিএনপি ক্ষমতায় আসলে দেশ পরিচালিত হবে অভিজ্ঞতা, দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে। তিনি বলেন, আসন্ন নির্বাচন শুধু, একটি ভোট নয়, এটি দেশের ভবিষ্যত নির্ধারণের নির্বাচন। বিএনপি মূলতঃ গরীব ও অসহায় মানুষের দল। তিনি বলেন, বিএনপি জনগণের অকৃত্রিম বন্ধু। হেলাল বলেন, বিগত বিএনপির সরকারের আমলে দেশের অসহায় ও দারিদ্র পরিবারের অন্ন, বস্ত্র
বাসস্থান চিকিৎসাসহ সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিতে হবে। তিনি সবাইকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহবান জানান। আজিজুল বারী হেলাল ২৮ জানুয়ারি বিকেল ৩টার দিকে কোলা বাজারে গণসংযোগ পরবর্তী কোলা শ্রী শ্রী মাতৃমন্দির চত্ত্বরে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। সাবেক প্রধান শিক্ষক মহানন্দ বিশ্বাসের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ নাজিবুল ইসলাম মাসুম এর পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির রক্তৃতা করেন, খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশীদ ও আব্দুস সালাম মল্লিক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, তেরখাদা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, বিএনপি নেতা জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোল্যা মাহবুবুর রহমান, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক ও মোল্যা হুমায়ুন কবির, বিএনপি নেতা মোঃ মিল্টন হোসেন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, মোঃ আবুল হোসেন বাবু, এ্যাড, শেখ শহীদুল ইসলাম, মধুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোছ সাইফুল ইসলাম মোড়ল, মোঃ পলাশ শেখ ( মেন্দার), খান গিয়াস উদ্দিন, মোঃ জামাল বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সোহাগ মুন্সী। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com